দ্বিজ
করণিক ও প্রেমিক নিয়ন আলো তখন ক্লান্তিতে ঝিমোচ্ছে। ঘড়ির কাঁটায় রাত দশটা বিশ। আনিস যখন অফিস থেকে বের হলেন, তার শরীরের হাড়গুলো একে অপরের সাথে বিবাদ করছে। পেছনে অফিসের কাচের দালান। ওটা কোনো কর্মস্থল? অতিকায় অজগর একটা। প্রতি সকালে তাকে গিলে খায়, মধ্যরাতে উগরে দেয়। অফিসের নির্বাহী পরিচালক আরশাদের ঘর এখনও আলোকিত। লোকটা কি রক্ত-মাংসের মানুষ? নাকি ইস্পাতে তৈরি কোনো যন্ত্র? সারাদিন ফাইলের স্তূপ, মেইল আর মিটিং-ঝড়েও অবিচল। আজ বিকেলে সামান্য একটা বানান ভুলের জন্য আরশাদ তাকে সবার সামনে বলেছিলেন, “আপনার মন যদি বাড়িতে পড়ে থাকে শরীরটা এখানে বয়ে আনার কী দরকার।” আনিস প্রথমে দমে গিয়েছিলেন। কিন্তু পরক...