‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও প্রতিষ্ঠা পায়নি সাম্যের আদর্শ
মানুষের ধর্মীয় পরিচয়ের চেয়ে তার মানবিক মর্যাদা ও অধিকারকে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অথচ তাঁর ‘সাম্যবাদী’ কবিতা রচনার এক শতাব্দী পরও সমাজে বৈষম্য রয়ে গেছে, প্রতিষ্ঠা পায়নি সাম্যের আদর্শ। নজরুলের সাহিত্য ও দর্শনের প্রভাব সমাজে যথাযথভাবে প্রতিফলিত না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী আয়োজিত আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানে এসব কথা বলেন আনু মুহাম্মদ। আলোচনা পর্বের পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। বাঁশরীর শিল্পীরা &ls...