শিক্ষার্থী আহতের জেরে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী আহত হওয়ার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা তারা মহাসড়কের উভয়পাশ অবরোধ করে রাখেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত আব্দুল্লাহ আল জাবির (১৭) ওই মাদ্রাসার আলীম প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গতকাল দুপুর ১টার দিকে গাজীপুরা এলাকায় মাদ্রাসা ছুটির পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় জাবিরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহন হন। বিক্ষুব্ধ শিক্ষ...