জেলের মাথায় ঋণের বোঝা, মনে দস্যুর ভয়
মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে গত মৌসুমে মাছ আহরণ ও শুঁটকি তৈরির জন্য দুবলার চরে যান রুহুল গাজী ও আমজাদ। এই দুজনের বাড়িই বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যাপ্ত মাছ পাননি কেউই। যে কারণে বিপুল অঙ্কের টাকার লোকসান গুনতে হয়। দাদনের টাকাও শোধ করতে পারেননি। সেই বোঝা মাথায় নিয়েই এবার নতুন করে দাদন নিয়ে সাগরে রওনা হচ্ছেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রুহুল ও আমজাদকে পাওয়া যায় মোংলা নদীর ফেরিঘাটে। বহরের অন্য জেলেদের সঙ্গে সাগরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি মৌসুম। চলবে আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত।...