‘দেশের জন্য যুদ্ধ করেছি বসতভিটায় নিরাপদ নই’
‘আমি একাত্তরের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। অথচ আজ সেই স্বাধীন দেশে নিজের বসতভিটায় নিরাপদে বসবাস করতে পারছি না। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে হুমকি-ধমকি।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার (৭৬)। সন্ত্রাসীদের হুমকির প্রতিবাদে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে আমরণ অনশনে বসেছেন তিনি। এদিন সন্ধ্যা পর্যন্ত একই অবস্থানে ছিলেন। পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা আজাহার আলী হাওলাদারের মুক্তিযোদ্ধা আইডি নম্বর-৬০৩০১০১৫৬। তাঁর অভিযো...