সম্ভাবনা কাজে লাগাইতে হইবে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত জাপান সফর জনপরিসরে যেই আলোচনার জন্ম দিয়াছে তাহা প্রণিধানযোগ্য। চার দিনের সফরকালে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাপ্রধানের সহিত বৈঠক করিয়াছেন। উপরন্তু বৃহস্পতিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হইয়াছে; যেখানে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত। তৎসহিত দুইটি প্রকল্পে সাড়ে তিন সহস্রাধিক কোটি টাকা ঋণ দিবার প্রতিশ্রুতি দিয়াছে জাপান। দুই প্রধানমন্...