সীমান্তের ওপার থেকে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গার্মেন্টস শ্রমিকেরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সরকার বিশ্বাস করে না। সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার...