শিক্ষকদের ক্লাস ফাঁকি, কমিটির বিরোধে পাসের হার শূন্য
বগুড়ার গাবতলী উপজেলার তসলিম উদ্দিন তরফদার কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। অথচ এমপিওভুক্ত এই কলেজটির ৩৭ শিক্ষক-কর্মচারীর পেছনে সরকারি কোষাগার থেকে বছরে এক কোটি ৩৭ লাখ পাঁচ হাজার টাকা বেতন-ভাতা বাবদ ব্যয় হয়। এই ফল বিপর্যয়ের পর বিক্ষুব্ধ এলাকাবাসী কলেজ-সংলগ্ন সোনাদহ বাজারে গতকাল রোববার দুপুরে মানববন্ধন ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মানববন্ধনে সোনারায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজা মণ্ডল, এলাকাবাসী সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, দুলাল হোসেন, তারাজুল ইসলাম, ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন। এলাকাবাসী ও অভিভ...