সৌরবিদ্যুতে চলবে ডেটা সেন্টার
সিলেট ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট-পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র সচল করেছে স্থানীয় অপারেটর। এটি তাদের নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ। এ প্রকল্পে ৪৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এটি বাংলাদেশের যে কোনো ডেটা সেন্টারে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্ববৃহৎ। কমবে কার্বন ডাইঅক্সাইড নির্গমন জানা গেছে, নতুন সক্রিয় হওয়া এই সোলার প্লান্ট থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। এতে প্রতিবছর ১৮৮ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমবে। ডেটা সেন্টারের পরিচালন কার্যক্রমে নবায়নযোগ্য শক্তি কাজে লাগানো ও পরিবেশগত প্রভাব কম...