টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে অপহরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝর্ণা পাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে। পরিবারের সদস্যদের দাবি, অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় অপহরণকারীরা। অপহৃতের ভাই আবদুর রহমান জুয়েল জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশ...