সামাজিকমাধ্যমে মন্তব্যের জেরে সংঘর্ষ, আহত ৪০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের সোলাইমানপুর এলাকায় সামাজিকমাধ্যমে করা মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহতদের মধ্যে হৃদয় (৩০), নৌরিন বেগম (৩২), পারভেজ মিয়া (৩০), সুবর্ণা বেগম(২৪), দুধ মিয়া (৩০), সাগর মিয়া (৩০) জনি মিয়া (২২), হাসান মিয়া (১৭), নাইম ইসলাম (২৪), জীবন মিয়া (২০), অপু মিয়া (২২), বাবুল মিয়া (৫০), হৃদয় মিয়া (২৫) ও ইমরান মিয়া (২৬) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নে...