শিবগঞ্জে বিদ্যালয়ের ২৫ কোটি টাকার জমি ৪০ বছর পর উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ কোটি টাকা মূল্যের সরকারি জমি ৪০ বছর ধরে দখল রেখে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে ভোগদখল করছিল একটি প্রভাবশালী চক্র। প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে বুলডোজার দিয়ে বাসাবাড়ি দোকানপাট গুড়িয়ে দিয়ে দখলকৃত জমি উদ্ধার করা হয়। জানা গেছে, ওই বিদ্যালয়ের ৪১ শতক জমি বিভিন্ন সময়ে অবৈধভাবে দখল করে কেউ দোকানপাট, কেউ বাসাবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন, যার একার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করেও অবৈধ দখল থেকে জমি মুক্ত করতে পারেনি। গত ১১ মে অনুষ্ঠিত...