নাকবা থেকে গাজার ধ্বংসস্তূপ: আবদেল মাহদির জীবনব্যাপী বাস্তুচ্যুতি
৮৫ বছর বয়সী আবদেল মাহদি আল-ওয়াহিদি উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আংশিক ধ্বংসপ্রাপ্ত নিজের বাড়ির ভেতরে বসে কফি তৈরি করছেন। কাজ করতে করতে চারপাশের ধ্বংসস্তূপের মাঝে নিজের জীবনের অবশিষ্ট যা কিছু আছে, যেন তার দিকে তাকিয়ে আছেন। তার পাশেই বসে আছেন তার স্ত্রী আজিজা, যার বয়সও আশির কোঠায়। প্রায় ছয় দশক আগে বিয়ে করেছিলেন নিঃসন্তান এই দম্পতি। প্রয়াত ভাইয়ের পাঁচ ছেলের সঙ্গে বাস করেন আবদেল মাহদি। তাদের বাবার মৃত্যুর সময় তারা শিশু ছিলেন। আবদেল মাহদিই তাদের বড় করেছেন। বিয়ে দিয়ে নিজেদের পরিবার শুরু করতে সাহায্য করেছেন। ১৯৪৮ সালে ‘নাকবা’ বা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিজেদের বাড়ি থেকে...