ওজনে ‘নেইমার’ ৩৫ মণ, দাম ১২ লাখ টাকা
বিশালদেহী ষাঁড়টির শরীর কিছুটা বাদামি রঙের আর মাথা, মুখ ও গলার সামনের অংশ দেখতে সাদাটে। মাথার সামনের স্টাইল খানিকটা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের মতো। তাই শখ করে মালিক ষাঁড়টির নাম রেখেছেন ‘নেইমার’। এটির মালিক যশোরের অভয়নগর উপজেলার ডাঙামশিয়াহাটি গ্রামের নিরাঞ্জন পাঁড়ের ছেলে দেবু পাঁড়ে (৩৩)। তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করে নেইমারকে বড় করেছেন তিনি। উপজেলায় সাড়া ফেলেছে সাড়ে পাঁচ ফুট উচ্চতার ‘নেইমার’। ঈদে বিক্রির জন্য প্রায় ৩৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা। গতকাল রোববার সকালে দেবু পাঁড়ের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি একটি গোয়ালঘ...