হুইলচেয়ারে বসেই বড় স্বপ্ন দেখেন জাহিদ
একসময় দৌড়ে স্কুলে যেতেন জাহিদ হাসান। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন এই তরুণ। কিন্তু সামান্য জ্বর বদলে দিয়েছে তাঁর পুরো জীবন। ভুল চিকিৎসার নির্মম পরিণতিতে কোমরের নিচ থেকে অবশ এই মেধাবী তরুণের। তবুও স্বপ্ন দেখার সাহস হারাননি জাহিদ। উদ্যমী এই তরুণ বিছানায় শুয়েই কম্পিউটারের জটিল সব কোডিং ব্যবহার করে ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করছেন। সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি এলাকার কৃষক জাকির আহমদ ও গৃহিণী কুসবুল বেগমের বড় ছেলে মেধাবী জাহিদ হাসান। পড়াশোনা করতেন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে। ২০১৫ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় সাধারণ জ্বরে আক্রান্ত হন তি...