নতুন সুবিধায় স্বাস্থ্যসেবা ঘোষণা করেছে গুগল
নতুন পরিষেবা উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গুগল। এটি ফিটনেস ও স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার কথা বলছে। বলতে গেলে, গুগল তার হেলথ ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। এর জন্য নতুন প্ল্যাটফর্ম গুগল হেলথ উন্মোচনের প্রস্তুতি চলছে। স্বাস্থ্যবিষয়ক ডিভাইসের মধ্যে বহুল আলোচিত ও জনপ্রিয় নাম ফিটবিট। নতুন করে ফিটবিটের রিপ্লেসমেন্ট আসছে এই গুগল হেলথ পরিষেবায়। এই গুগল হেলথ স্বাস্থ্যবিষয়ক সব ধরনের আপডেট নির্ভুলভাবে দেয়। এটি ফিটবিটের থেকে মানোন্নত। ফিটবিটে এতদিন শুধু স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের মাধ্যমে দৈনন্দিন জীবনের কয়েকটি স্বাস্থ্যবিষয়ক ডেটা পাওয়া যেত। প্রতিদিন কতটা পথ হেঁটেছেন, হার্ট রেট কত রয়েছে, কতটা...