মেসি জাদুতে নতুন দুর্গে প্রথম জয় মায়ামির
মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দেখা গেল লিওনেল মেসির জাদুকরী রূপ। আসন্ন বিশ্বকাপের আগে নিজের চেনা দ্যুতি ছড়িয়ে ইন্টার মায়ামিকে এনে দিলেন দুর্দান্ত এক জয়। মেসির গোল ও চোখ ধাঁধানো এক অ্যাসিস্টে পোর্টল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে নিজেদের নতুন হোম ভেন্যুতে প্রথম জয়ের স্বাদ পেল মেসিরা। নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসের পাঁচবারের প্রচেষ্টায় এটিই মায়ামির প্রথম জয়। এর আগে ঘরের মাঠে চার ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। যার মধ্যে তিনটি ম্যাচ ড্র হয়েছিল এবং বাকি ম্যাচে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হারতে হয়েছিল। অবশেষে পঞ্চম ম্যাচে এসে ঘরের মাঠে জয়ের বৃত্তে ফিরল ক্লা...