ইরানের হামলায় একজন নিহতের কথা জানাল কুয়েত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের চালানো এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কুয়েত। আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। কূটনৈতিক মিশনসহ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বারবার চালানো এই আগ্রাসনের বিরুদ্ধে কুয়েত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।’ মঙ্গলবার...