শেরপুরে বাঁশ কাটা নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ার শেরপুরে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে হযরত আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই আব্দুর রহিমের (৫৫) বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলঘড়িয়া গ্রামের একটি বাঁশবাগানের বাঁশ কাটা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহীম ও ভাতিজা নাইম ইসলামের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে...