গ্রীষ্মের আবাহন
বৈশাখ হাসে গাছের শাখায় জ্যৈষ্ঠ মধুর হয়, লাল–হলুদতাভ টসটসে আম থোকায় থোকায় রয়। বৈশাখ–জ্যৈষ্ঠ মধুমাসে পাখিদের কলকল; সবুজ মাঠে সোনালি ধান কৃষাণ বুকে বল। গ্রীষ্মকালীন ফলের ঘ্রাণে মৌ মৌ করে দেশ, ফলের মেলা, ধানের দোলায় বয় আনন্দের রেশ। লিচু, কাঁঠাল, তরমুজ আর জাম রঙিন ফলের হাসি, মধুমাসের রোদে ভিজে দেশটা ভালোবাসি। The post গ্রীষ্মের আবাহন appeared first on দৈনিক আজাদী.