৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা, বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার তাদের রিপোর্ট জমা দেবে। ওইদিন বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান আজ বুধবার এক সংবাদ ‍বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছা...