দুর্নীতি মামলায় অভিষেককে ইডির তলব
বিধানসভায় সই জালিয়াতি বিতর্কের মাঝেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন নিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান ইডির দুই কর্মকর্তা। তবে সে সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। আগামী ১৫ জুন তাঁকে ইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে সই জালিয়াতির মামলায় আগামী সোমবার অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। এদিকে স্বস্তিতে নেই তাঁর দল তৃণমূল কংগ্রেসও। মমতা বন্দ্যোপা...