দ্রুত সময়ে পল্লবীতে শিশুহত্যা মামলার রায় মাইলফলক হয়ে থাকবে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দ্রুততম সময়ে পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য মাইলফলক হয়ে থাকবে। আজ রোববার ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এর আগে, বেলা ১১টার পর রায় পড়া শুরু করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। এদিন বেলা ১১টা পাঁচ মিনিট থেকে ১১টা ৩৮ মিনিট পর্যন্ত রায় পড়েন বিচারক। রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন দ...