কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
কুমিল্লায় গাড়িযোগে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। রোববার দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ মিছিল হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও মাইক্রোবাসে করে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ সড়কে নেমে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল শুরু করেন। বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলের স্থানটি সদর দক্ষিণ মডেল থানার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।...