মতিঝিলে মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে গুলি, ছিনিয়ে নিল ১৭ হাজার ডলার
রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে জনসম্মুখে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্রধারীরা। আজ রোববার বিকেল ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশে পথচারি ও দোকানিরা থাকলেও অস্ত্রের মুখে তারা প্রতিরোধ করার সাহস করেননি। গুলি করার পর লোকমানের কাছ থেকে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা মোটরসাইকেলে নটরডেম কলেজের দিকে চলে যায়। ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে লোকমান পুলিশকে জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা। গুলিবিদ্ধ লোকমানকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক ও মানি এক্স...