বিদ্যুৎমন্ত্রী বললেন লোডশেডিং নেই, প্রতিশ্রুতি না রাখায় সতর্ক করলেন স্পিকার
প্রতিশ্রুতি রক্ষা না করায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ভালোভাবে পর্যালোচনার পর সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রীকে। রোববার সংসদের বৈঠকে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এক প্রশ্নে বলেন, ‘লোডশেডিং বলুন আর মেরামত শেডিং বলুন, গ্রামে গঞ্জে ১০-১২ ঘণ্টা বিদ্যুত থাকে না।’ বিরোধীদলের এমপিরা এই বক্তব্য টেবিল চাপড়ে সমর্থন জানান। রুমিন ফারহানা বলেন, ‘বিদ্যুত মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এর...