ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগালে বিশ্ব অগ্রগতিতেও ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনসংখ্যাগত সুবিধা) পূর্ণ সদ্ব্যবহার করতে পারলে বাংলাদেশ শুধু নিজের উন্নয়নেই নয়, বিশ্ব অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ জন্য ভবিষ্যৎমুখী নীতি প্রণয়ন ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয়ের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আ...