বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খনির ভেতরে গ্যাস পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন মঙ্গলবার সকালে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় সহকর্মীকে সঙ্গে নিয়ে খনির ভূগর্ভে গ্য...