সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ক্লিনিকল লিমিটেডের যৌথ উদ্যোগে চালু হয়েছে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড। এ কার্ডের মাধ্যমে একটি ভিসা কার্ডেই গ্রাহকেরা দৈনন্দিন ব্যাংকিং সুবিধার পাশাপাশি আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকল লিমিটেডের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিকলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ আহমেদ ও হে...