নেতানিয়াহুর জীবনকে কঠিন করে তুলতে পারে নতুন পার্লামেন্ট
ইসরায়েলে এখনো প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই মঙ্গলবার শপথ নিচ্ছেন নতুন পার্লামেন্টের (নেসেট) সদস্যরা। তারা দায়িত্ব নেওয়ার পর অনেক সমীকরণই নেতানিয়াহুর পক্ষে যাবে না। যা তাঁর জীবনকে আরও কঠিন করে তুলতে পারে। দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট সরকার গঠন না করা পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। কিন্তু তাঁর ক্ষমতা প্রয়োগের বিষয়ে এরইমধ্যে সামরিক বাহিনীর প্রধানদের সতর্ক করেছেন আইজেনকোট। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার ম্যান্ডেট নেতানিয়াহুর নেই। আইজেনকোটের এই সতর্কবার্তাটি আইনের চেয়ে অনেক বেশি রাজনৈতিক। কারণ, তত্ত্বাবধায়ক প্রধানমন্...