স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। গতকাল মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের এই বৈঠক গত ফেব্রুয়ারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। দ্য গার্ডিয়ান জানায়, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির মুখে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধু যুদ্ধবিরতি নয়...