অরক্ষিত মোবারকপুর রেলগেট যেন মৃত্যুফাঁদ
দিনাজপুরের ফুলবাড়ীর মোবারকপুর রেলগেট যেন ধীরে ধীরে একটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। গেটম্যান নেই, নেই স্বয়ংক্রিয় ব্যারিয়ার। ফলে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন জীবন হাতে নিয়ে রেললাইন পার হচ্ছে। ফুলবাড়ী পৌর শহর থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে অবস্থিত মোবারকপুর রেলগেট। পৌর এলাকার পাশাপাশি আশপাশের ৩৫ থেকে ৪০টি গ্রামের মানুষের শহরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। বিকল্প পথে যেতে অতিরিক্ত ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরতে হয় বলে অধিকাংশ মানুষ এই রেলগেট ব্যবহার করেন। এরপরও রেলগেটের সুরক্ষার উদ্যোগ নেই। প্রতিবছর এখানে অর্ধশতাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটে এবং গড়ে ৬ থেকে ৭ জন প্রাণ হারান। তবুও...