বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রস্তাবিত প্রকল্পের পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। সমীক্ষার ফলাফলে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা উঠে এসেছে। গতকাল মঙ্গলবার নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি দলের সাক্ষাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা জানান, জাপানের পরিবেশ মন্ত্র...