নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে দুদক
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সব ধরনের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব (এক্সট্রাডিশন প্রপোজাল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। মঙ্গলবার তদন্ত টিমের প্রধান ও দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ইংরেজি ও আরবিতে অনুবাদ করা প্রস্তাব ও অন্যান্য নথি জমা দিয়েছেন। একই দিনে এই প্রস্তাবের অনুলিপি পুলিশের মহাপরিদর্শকের কাছে দেওয়া হয়েছে। দুদক সূত্রে এই খবর জানা গেছে। দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশে ফেরা...