পাঁচ বছরে ১৮ খুন দেখল কয়রা
খুলনার কয়রা উপজেলায় চলতি বছরের তিন মাসে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। গত পাঁচ বছরে আরও ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার নজির রয়েছে। এসব হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকেই দায়ী করেছেন স্থানীয়রা। সর্বশেষ হত্যাকাণ্ডটি ঘটেছে গত ৪ মে উপজেলার শিমলারাইট গ্রামে। জমিজমা নিয়ে দুপক্ষের বিরোধের জেরে এছার আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে গত ১৭ এপ্রিল গভীর রাতে চৌকুনি গ্রামের ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধার (৪০) ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। গত ২৩ মার্চ আংটিহারা গ্রামে শ্বাসরোধ করে ফজলু গাজী (৬৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেন তাঁ...