ভোজিনহার নামেই লুকিয়ে ফুটবলের গল্প
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। ম্যাচে লা রোজাদের সাতটি গোল প্রচেষ্টা রুখে দিয়ে ফুটবল অনুরাগীদের প্রশংসায় ভাসছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। গোলশূন্য ম্যাচটিতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের নামের আড়ালে লুকিয়ে আছে অন্যরকম রোমাঞ্চকর গল্প। আর্জেন্টিনা ফুটবল অনুরাগী বাবা ভোজিনহার নাম রেখেছিলেন ম্যারাডোনার সতীর্থ ও আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় জর্জ ভালদানোর নামে। পরে তাঁর নাম পাল্টে রাখা হয় হোসিমার হোসে এভোরা দিয়াস। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের নামানুসারে। নাম নিবন্ধনকারী সরকারি কর্মকর্তার চাপেই ভালদানো হয়ে যান হোসিমার দিয়া...