অটোরিকশায় সহযাত্রী বেশে ছিনতাইকারী ও প্রতারকচক্র
যাতায়াতের সহজ মাধ্যম ভেবে অটোরিকশায় উঠছেন নারীরা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠছে সর্বস্ব হারানোর ফাঁদ। কখনও স্বর্ণের বার বিক্রির প্রলোভন, কখনও অচেতন করার কৌশল, আবার কখনও ছুরি দিয়ে কান কেটে নেওয়ার ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে স্বর্ণালংকার ও নগদ টাকা। কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিতে সহযাত্রী বেশে চলাচল করা ছিনতাইকারী ও প্রতারক চক্রের কর্মকাণ্ডে নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রের সদস্যরা প্রথমে নারীদের মা-বোন সম্বোধন করে বিশ্বাস অর্জন করে। এরপর অটোরিকশা বা সিএনজিতে তুলে নির্জন স্থানে নিয়ে স্বর্ণের বার দেখিয়ে কম দামে বিক্রির প্রলোভন দেয়। একপর্যা...