বিশ্বকাপের মাঝে দেশে ফেরার ‘আবদার’ ডকুর
বেলজিয়ামের আক্রমণভাগের অন্যতম ভরসার নাম জেরেমি ডকু। ম্যানচেস্টার সিটির এই লেফট উইঙ্গারের জায়গা পূরণ করার মতো ফুটবলার নেই বেলজিয়াম ক্যাম্পে। বিষয়টি জেনেও জুলাইয়ের মাঝামাঝি দেশে ফিরে যাওয়ার আবদার জানিয়ে রেখেছেন তিনি। ডকুর দেশে ফিরতে চাওয়ার কারণও অবশ্য যৌক্তিক। তার স্ত্রী সন্তান সম্ভবা। পৃথিবীতে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন তারা। বিশেষ ওই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চান ডকু। কিন্তু বেলজিয়াম বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পেলে তখন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল চলবে। বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারলে এবং ডকু না থাকলে দলের জন্য তা বড় ধাক্কা হবে। যে কারণে ডকুর ছুটি চাওয়...