কুড়িগ্রামে বাড়ছে তিস্তা-ধরলার পানি, প্লাবিত নিম্নাঞ্চল
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বেড়েছে। এতে তিস্তা অববাহিকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষিজমিতে পানি ঢুকে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার দুপুর ১২টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যদিও সেগুলো এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। পাউবো জানিয়েছে, আগামী পাঁচদিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশ...