‘বিশ্বকাপ জিততে চাই’, সাহস করে বলেই ফেললেন কামাদা
ইউরোপের দলগুলো বলতে পারে- ছোট মুখে বড় কথা। সাতবার বিশ্বকাপ খেলে চারবার শেষ ষোলোয় খেলেছে এশিয়ার দল জাপান। কোয়ার্টারের স্বাদ পায়নি একবারও। চলতি বিশ্বকাপে ভালো খেলছে সামুরাইরা। নেদারল্যান্ডসকে রুখে দেওয়ার পর তিউনিশিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ৪-০ গোলের জয় পেয়েছে। তবু দলটির নকআউট পর্বে খেলা এখনো নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলা মানে সাহস দেখানো বটে। ওই সাহসটা দেখিয়েই ফেলেছে জাপান। দলটির মিডফিল্ডার ডায়চি কামাদা বলেছেন, ‘এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিন পয়েন্ট খুব করে দরকার ছিল। আমাদের এখনো নকআউট নিশ্চিত হয়নি। প্রথম, দ্বিতীয় কিংবা তিন স্থা...