সাংহাই চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো বাংলাদেশের চলচ্চিত্রে। চীনে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ যার আন্তর্জাতিক নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য *সেরা সিনেফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন সামিউল করিম সপ্তক। শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক। এবারের আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে...