আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মাঠে অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউকুয়েনের কাট্রাল কো শহরে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল। তবে আর্জেন্টিনার নতুন ভাস্কর্য ভারতের সেই রেকর্ড ভেঙে দিয়েছে। মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত। আর্জেন্টাইন সংবা...