এক দশকে পর্দা কাঁপানো বিজয়ের সাত চরিত্র
ভারতীয় সিনেমায় তারকা অনেকেই হন, কিন্তু সবাই সুপারস্টার হয়ে উঠতে পারেন না। আর সুপারস্টারদের মধ্যেও এমন কিছু মানুষ থাকেন, যাদের উপস্থিতি, ব্যক্তিত্ব এবং পর্দা দখল করার ক্ষমতা আলাদা মাত্রা তৈরি করে। সেই তালিকায় অন্যতম নাম থালাপতি বিজয়। আজ ৫২ বছরে পা দিলেন এই নায়ক। তবে অভিনয়ের চেয়ে এখন রাজনীতির ময়দানে বেশি সক্রিয় তিনি। সম্প্রতি তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। রাজনীতিতে সক্রিয় হলেও তার সিনেমার দৃশ্য, সংলাপ এবং স্টাইল নিয়ে আলোচনা থামেনি। গত এক দশকে তার অভিনীত কয়েকটি চরিত্র এমনভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, যা তাকে সেরাদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জেডি– মাস্টা...