২৭ বছর আগের অর্থ আত্মসাতের মামলা, তিন বিটিটিবি কর্মকর্তার সাজা ৪৪ বছর করে
প্রায় তিন দশক ধরে ঝুলে থাকা বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) অর্থ আত্মসাতের মামলার নিষ্পত্তি হয়েছে। ২৭ বছর আগে চট্টগ্রাম কার্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন ধারায় ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর রায় হলেও তিন আসামিই ছিলেন পলাতক। দণ্ডপ্রাপ্তরা হলেন- বিটিটিবির সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান। দুর্নীতি দমন...