রাবি ছাত্রের মুগুরের আঘাতে শিক্ষক বাবার মৃত্যু
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের মুগুরের আঘাতে স্কুলশিক্ষক বাবা রেজাউল করিম (৬০) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) পলাতক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে...