রিপাবলিকানদের ভোটে আটকে গেল হেগসেথের অভিশংসনের উদ্যোগ
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং একাধিক সামরিক অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে গেছে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি একটি কমিটিতে পাঠানোর পক্ষে ২১১-২০৪ ভোট পড়ায় কার্যত ব্যর্থ হয়েছে এই উদ্যোগ। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি নিজ দলের অবস্থানের বিপরীতে গিয়ে হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন। তবে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান ছিলেন ম্যাসি। ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাটসহ এক ডজনের বেশি সদস্য অনুপস্থিত ছিলেন। পেন্টাগনে ছয় মাসের মধ্যে প...