পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে সক্রিয় ৫০০ অবৈধ ইটভাটা
মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে শত শত অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অবৈধ ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিঙ্কড চিমনি ব্যবহার করে চালানো হচ্ছে এসব ভাটা। পরিবেশ অধিদপ্তর জনবল ও ম্যাজিস্ট্রেট সংকটের অজুহাতে নামমাত্র অভিযান চালাচ্ছে। অন্যদিকে ভাটা মালিকরা প্রকাশ্যে দাবি করছেন পরিবেশ দপ্তরের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। অনুসন্ধানে জানা গেছে, বরিশাল বিভাগে কমপক্ষে ৫০০ অবৈধ ইটভাটা রয়েছে, যার বড় একটি অংশ নদীবেষ্টিত চরাঞ্চল ও দুর্গম এলাকায় অবস্থিত। বিশেষ করে বরিশালের মেহেন্দীগঞ্জ ও...