জলবায়ু অর্থায়ন তিন গুণ করার দাবি
নদী কেড়ে নিয়েছে ঘরবাড়ি। কেউ আশ্রয় নিয়েছেন সড়কের পাশে, কেউবা অন্যের জমিতে। আবার যারা এখনও ভিটামাটি আঁকড়ে আছেন, তাদের প্রতিটি দিন কাটে নতুন করে ঘর হারানোর ভয়ে। মেঘনা নদীর বুকে নতুন চর জেগে নোয়াখালীর সুবর্ণচরের আয়তন বাড়ছে। কিন্তু সেই একই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, ফসলি জমি ও মানুষের বসতভিটা। উপকূলের কোথাও লবণাক্ততায় নষ্ট হচ্ছে ফসল, কোথাও শুষ্ক মৌসুমে পানির অভাবে তৈরি হচ্ছে হাহাকার। শুধু নোয়াখালী নয়, বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ উপকূলজুড়েই চলছে প্রকৃতির এমন ভাঙাগড়ার খেলা। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার পাশাপাশি লবণাক্ততার বিস্তার মা...