‘কিছু মানুষ জীবনে আসে, কিন্ত কখনও আপন হয়ে ওঠে না’
জুটি বেঁধে আরেকটি নতুন গল্প ছোটপর্দায় তুলে ধরতে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। কিছুদিন আগে ‘ভালো আছো তো’ নামে একক নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন এই তারকাজুটি। এর রেশ কাটতে না কাটতে তাদের নতুন নাটক মুক্তির ঘোষণা দিলেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নির্মাতার সঙ্গে যৌথভাবে এ নাটকের কাহিনি লিখেছেন রাসেল পারভেজ। নাটকে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। পরিচালক জাকারিয়া সৌখিনের কথায়, ‘কিছু মানুষ জীবনে আসে, কিন্তু কখনও আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে। ভালোবাসা আর দূরের এমনই এক কাহিনি...