হামলা বন্ধে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, পরের বৈঠক হবে কাতারে
পারস্পরিক সামরিক হামলা বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিরা আবারও বৈঠকে বসবেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের উপায় এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। ওই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও আলোচনার নতুন সুযোগ তৈরি হয়।...